চলন্ত ট্রেনে পেট্রোল বোমা হা’ম’লা।

image 276

সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে স্টেশনের কোবাদশেখ মোড় এলাকায় ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাত্রা করা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি এ হামলার শিকার হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে বুধবার রাতে ঘটনা ঘটলেও বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত এ বিষয়ে কোনও মামলা হয়নি বলে জানা গেছে।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান জানান, ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে কেউ আহত না হলেও ট্রেনের সামান্য ক্ষতি হয়েছে। হামলাকারীরা কারা—তা এখনো জানা যায়নি।

কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বলেন, এটি রেলওয়ের এখতিয়ারের বিষয়। জিআরপি থানা বিস্তারিত বলতে পারবে। তবে তাদের কাছে বিষয়টি এলে প্রয়োজনীয় তদন্ত করা হবে।