টিএসসিতে বড় পর্দায় হাসিনার মামলার রায় সম্প্রচার, জনতার ভিড়

image 245

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বড় পর্দা বসানো হয়েছে।

রায় ঘোষণার গুরুত্বপূর্ণ মুহূর্তটি দেখতে টিএসসিতে ভিড় জমেছে অনেকেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাস থেকে রায়ের কার্যক্রম ইতিমধ্যেই সরাসরি সম্প্রচার শুরু হয়েছে।

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের এই মামলা দেশের ইতিহাসে প্রথমবারের মতো রায় ঘোষণার পর্যায়ে পৌঁছেছে। এই ঐতিহাসিক রায়ের দিকে সারা দেশ নজর রাখছে।