
ইফতেখার হোসাইন ,প্রতিবেদক :
আওয়ামী লীগ সরকারের পতনের এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাসে নানা সংকট আর জটিলতা সামনে এসেছে। সরকারের ‘হানিমুন পিরিয়ড’ শেষ উল্লেখ করে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেছে, শুরুর সময়ের তুলনায় সরকার সমর্থন হারাচ্ছে।
বিভিন্ন বিষয়ে সরকারের ওপর চাপও বাড়ছে।
“এই সরকার জনসম্পৃক্তহীন অবস্থায় আছে,” বলছেন রাজনৈতিক বিশ্লেষক ড. জোবাইদা নাসরীন।
তিন মাস আগেও সরকারকে দশের মধ্যে ছয় রেটিং দেয়ার কথা উল্লেখ করেছিলেন মিজ জোবাইদা, এখন সেটা চার হবে বলে মনে করছেন তিনি। বিপুল প্রত্যাশার বিপরীতে অর্জনের জায়গার প্রতিফলন নিয়ে প্রশ্নের জায়গা রয়েছে। এমন অবস্থায় কোন কোন বিষয় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে? সমালোচনার জায়গাগুলোই বা কী?
১. নির্বাচন

বাংলাদেশ নির্বাচন কমিশন ছবির ক্যাপশান,বাংলাদেশ নির্বাচন কমিশন
২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেই সময় ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
তবে পরিষ্কার রোডম্যাপ না থাকার প্রশ্ন তুলেছে বড় রাজনৈতিক দল বিএনপি। দ্রুত নির্বাচন দেয়ার জন্য লাগাতার বলে যাচ্ছে দলটি। এমনকি নির্বাচন এই বছরের মাঝামাঝি জুলাই-অগাস্টের মধ্যে সম্ভব, এমনটাও বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বড় রাজনৈতিক দলের এমন চাপ সরকারকে কিছুটা হলেও বেকায়দায় ফেলে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ড. সাব্বির আহমেদ।
তবে একই সাথে নির্বাচন ঘিরে আরও যে একটি প্রসঙ্গ রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে সেটা নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা। সরকারের সাথে যুক্ত থাকা অবস্থায় ছাত্রদের রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপটে এমন প্রশ্ন তোলা হয়েছে।
ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও এক অনুষ্ঠানে বলেন, “এই গভর্নমেন্ট নিরপেক্ষতা তো হারিয়েছে। আজকে বহু লোক পাবেন যারা বলবে এ অভ্যুত্থানের যে লক্ষ্য ছিল সেটা ব্যর্থ হয়ে গেছে।”
২. রাজনৈতিক অবিশ্বাস

অন্তর্বর্তী সরকার গঠনের সময়ের তুলনায় বিভিন্ন তরফে বিভাজন দেখা যাচ্ছে ছবির ক্যাপশান,অন্তর্বর্তী সরকার গঠনের সময়ের তুলনায় বিভিন্ন তরফে বিভাজন দেখা যাচ্ছে
ছয় মাসের সময়কালেই নানা ধরনের রাজনৈতিক বিভাজন, দ্বন্দ্ব আর অবিশ্বাসের জায়গা দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে ঘিরে। ‘কিংস পার্টি’ বিতর্কে সরকারের ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ দুজনেই বলেছেন, রাজনীতি করলে তারা সরকারি পদ থেকে বের হয়ে যাবেন।
৩. সংস্কার

সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনছবির উৎস,Shafiqul Alam/Facebook
ছবির ক্যাপশান,সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন
যে ব্যবস্থার মধ্য দিয়ে আওয়ামী লীগ দেড় দশক ক্ষমতায় ছিল, সে ব্যবস্থার সংস্কার করতে অনেকগুলো কমিশন হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার সংস্কার বাস্তবায়ন কতটা করতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
৪. বিচার

শেখ হাসিনাছবির উৎস,Getty Images
ছবির ক্যাপশান,শেখ হাসিনা
জুলাই-অগাস্টের সহিংসতার বিচারের প্রশ্নে অন্তত সরকার বা রাজনীতিবিদের মধ্যে বিভেদ নেই। তবে বিচার সম্পন্ন করার সাথে নির্বাচনের সময়সীমা নিয়ে বিরোধ রয়েছে।
৫. দ্রব্যমূল্য, বিনিয়োগ

মার্কেট
ছবির ক্যাপশান,নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনঅসন্তোষ চলছে
অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জের জায়গা মূল্যস্ফীতি, ব্যাংকিং ব্যবস্থা, রিজার্ভ পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ, এমন অনেক কিছুই সামাল দেয়া।
৬. আইনশৃঙ্খলা

আইনশৃঙ্খলা পরিস্থিতি অকার্যকর থাকার অভিযোগ এখনও অব্যহত ছবির উৎস,Getty Images
ছবির ক্যাপশান,আইনশৃঙ্খলা পরিস্থিতি অকার্যকর থাকার অভিযোগ এখনও অব্যহত
আইনশৃঙ্খলার দুর্বলতার জায়গাও প্রতিনিয়তই মানুষের মধ্যে সমালোচনার জায়গা সৃষ্টি করছে।
/হ্যাভেন টিভি ডট প্রেস
