
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরানোর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং জুলাই যোদ্ধা সংসদের অবস্থান কর্মসূচির সময় বিক্ষুব্ধরা কার্যালয়ে আগুন লাগায়। এ সময় পরিত্যক্ত ভবনের দেয়ালে থাকা ভাস্কর্যও ভাঙচুর করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ জনতা অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে কার্যালয়ের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের খোদাই করা গ্রাফিতি ভাঙছে।
গত বছরের ৫ আগস্ট, হাসিনা সরকারের পতনের সময়ে, বিক্ষুব্ধ ছাত্র-জনতা একই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। পরবর্তী সময়ে ভবনটি কিছুদিন পরিত্যক্ত ছিল। পরে সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ স্থাপন করে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের পক্ষবন্দুরা।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।