বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন। 

image 151

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পথে আছেন। রোববার (১০ নভেম্বর) এক বেসরকারি টিভি চ্যানেলে দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রবাস জীবনের পর ঢাকায় ফিরে তারেক রহমান মায়ের বাড়ির পাশে ১৯৬ নম্বর গুলশান এভিনিউতে অবস্থান করবেন। বাড়িটিতে ইতোমধ্যে সংস্কার কাজ সম্পন্ন হচ্ছে; বাহিরের দেওয়াল নতুন রঙে রাঙানো হয়েছে, সীমানা প্রাচীরে কাঁটাতারের বেষ্টনি তৈরি করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

তারেক রহমান যেখানেই অফিস করবেন, সেই কার্যালয়েও নিরাপত্তা ও সংস্কার কাজ চলছে। গুলশান-২, ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

ফজলে এলাহী জানান, দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্সের সহায়তা নেওয়া হতে পারে।

দেশে ফেরার আগে চলতি মাসে তারেক রহমান ওমরাহ পালনের কথা থাকলেও তা নির্বাচন পরবর্তী সময়ে স্থগিত রাখা হয়েছে। এছাড়া, গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপিকে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই দেওয়া হবে বলে নিরাপত্তা উপদেষ্টা আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবার ১৭ বছর পর তিনি দেশে ফিরে ভোট ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হবেন।