
নতুন টেলিকম নীতির বাস্তবায়নের কারণে দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ব্রডব্যান্ড সেবার খরচ ২০ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। সোমবার (৩ নভেম্বর) তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, এই নীতির কারণে গ্রাহক পর্যায়ে খরচ বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ, ৫০০ টাকার সংযোগের ক্ষেত্রে খরচ ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগের ক্ষেত্রে খরচ ২০০ টাকা বাড়বে।