রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

image 34

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ছয় নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
১) এখলাস মিয়া (২৮), সহসভাপতি, ছাত্রলীগ, ডুলহাজারা ইউনিয়ন, কক্সবাজার
২) মো. জিয়াউর রহমান (৩৬), সভাপতি, ছাত্রলীগ, মহালছড়ি থানা, খাগড়াছড়ি
৩) সাইফুল ইসলাম (৪০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী
৪) জুয়েল আহমেদ রনি (৩৯), সাবেক আহ্বায়ক, যুবলীগ, সদর উপজেলা, মাদারীপুর
৫) মো. রিয়াউদ্দিন (৪৯), ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী
৬) মো. আক্তার হোসেন (৪৭), সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট

ডিবি সূত্র জানায়, সোমবার রাত ৮:৩০টার দিকে উত্তরা থেকে এখলাস মিয়াকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল ৭:৩৫টায় আদাবর এলাকা থেকে জিয়াউর রহমানকে আটক করে ডিবির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

এ ছাড়া সোমবার রাত ১১টায় শ্যামপুরের পোস্তাগোলা এলাকা থেকে সাইফুল ইসলামকে ধরে ডিবি-ওয়ারী বিভাগ। মঙ্গলবার ভোর ৫:৩০টায় গুলিস্তানের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়েল আহমেদ রনি, মো. রিয়াউদ্দিন ও মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।