
স্বর্ণ দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে দামি টয়লেট বিক্রির জন্য নিলামে উঠেছে। ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান সোথবি শুক্রবার (৩ নভেম্বর) জানায়, ইতালিয়ান শিল্পী মাউরিজিও ক্যাটেলান নির্মিত বিখ্যাত ভাস্কর্য ‘আমেরিকা’ এবার নিলামে তোলা হবে।
সম্পূর্ণ কার্যকর এই টয়লেটটি ১০১.২ কেজি খাঁটি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদ থেকে এটি চুরি হয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে আলোচনায় আসে শিল্পকর্মটি।
আগামী ১৮ নভেম্বর নিউইয়র্কে নিলাম শুরু হবে এবং প্রাথমিক মূল্য নির্ধারিত হয়েছে ১ কোটি ডলার।

সোথবির সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপেরিন বলেন, ক্যাটেলান শিল্প জগতের একজন সাহসী ও ব্যতিক্রমী শিল্পী। তার আগের শিল্পকর্ম ‘কমেডিয়ান’—দেয়ালে টেপে আটকানো একটি কলা—৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল, আর ‘হিম’ নামের ভাস্কর্যটি ২০১৬ সালে ১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়।
শিল্পী ক্যাটেলান জানান, ‘আমেরিকা’ তৈরি করা হয়েছিল সমাজের অতিরিক্ত ধনসম্পদ ও বিলাসিতাকে ব্যঙ্গ করার জন্য। তিনি মজা করে বলেন, “আপনি ২০০ ডলারের খাবার খান বা ২ ডলারের—টয়লেটের ফল শেষমেশ একই!”
সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ
০২ নভেম্বর ২০২৫
সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহার করে যে পাঁচ দেশ
০২ নভেম্বর ২০২৫
আজ বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত?
০১ নভেম্বর ২০২৫