
খুলনায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১১ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নগরীর ডাকবাংলা মোড়ের হোটেল খুলনা গার্ডেন আবাসিক এবং লোয়ার যশোর রোডের হোটেল এনিটা-তে অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে রয়েছে হাসিব (২৫), রমজান মোড়ল (২৪), নয়ন মোল্যা (৩২), মাকসুদুল ইসলাম (২৪) ও সাব্বির হাওলাদারের মতো তরুণ-তরুণীরা।
সদর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। আটককৃতদের থানায় নেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, খুলনা শহরের কিছু আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে গোপনে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ নাগরিক নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।