
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ কারণে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ করতে বাধ্য হয়।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রিয়াদ থেকে আসা বিমানের ওই ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর সূত্র।
এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।