শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ড

image 425

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক (এক্সিকিউটিভ ডিরেক্টর) মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিমানবন্দরের ফ্লাইট চলাচলে কোনো প্রভাব পড়েনি।