নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য: তরুণদের ভাবনা”

c12

ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে “আমি যেমন বাংলাদেশ চাই” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ৯:৩০ থেকে শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা তুলে ধরেন তারা কেমন বাংলাদেশ চান, সামনে কী ধরনের নীতি কাঠামো ও শাসনব্যবস্থা দেখতে চান। গ্রুপভিত্তিক আলোচনায় শিক্ষা, কর্মসংস্থান, সুশাসন এবং মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে তরুণদের প্রস্তাব উঠে আসে। কর্মশালার দিনব্যাপী কার্যক্রম শেষে এই প্রস্তাবগুলো সংকলন করে নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

কর্মশালাটি পরিচালনা করেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন।

এ সময় শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ চায়—যেখানে দুর্নীতি এবং ফ্যাসিবাদ থাকবে না। তারা আরও বলেন, দেশের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ইশতিহার দেয়, কিন্তু নির্বাচনের পর দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে।