আল-আকসা মসজিদে জুমার নামাজে অংশ নিয়েছেন ১০ হাজারের বেশি ফিলিস্তিনি।

image 423

গত শুক্রবার ইসরায়েলি দখলদার বাহিনীর কঠোর নিরাপত্তা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও আল-আকসা মসজিদে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি জুমার নামাজ আদায় করেছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল-আসবাত এবং আল-আমুদ গেটে তল্লাশি চৌকি বাড়িয়ে পরিচয়পত্র পরীক্ষা করেছে। পুরনো শহরে প্রবেশও সীমিত করা হয়। আল-আসবাত গেটে একজন বৃদ্ধ ও এক যুবককে প্রহার করে মসজিদে ঢুকতে বাধা দেওয়া হয়। এছাড়াও, পশ্চিম তীরের হাজার হাজার ফিলিস্তিনিকে জেরুজালেমে পৌঁছাতে বাধা দেয়া হয়েছে, কারণ সামরিক চেকপয়েন্ট পার হওয়ার জন্য তাদের বিশেষ অনুমতি প্রয়োজন ছিল।