
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে অংশ নিয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
সুজন চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় সুজন বলেন,
“শিবিরের প্যানেলে যোগদানের অন্যতম কারণ ছিল তাদের আদর্শ ও নীতিবোধ, যা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। ছাত্রশিবির মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমে অগ্রসর। সেই চিন্তা থেকেই আমি নির্বাচনে অংশ নিই ও বিজয়ী হই। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
রাকসুর এবারের নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের বড় জয় শিক্ষাঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই সনাতন ধর্মাবলম্বী এক শিক্ষার্থীর শিবিরের প্যানেল থেকে জয় পাওয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ধর্মীয় ভেদাভেদ পেরিয়ে নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫
- 🕘 ১৭ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এএম — রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী সনাতন শিক্ষার্থী সুজন
- 🕘 ১৭ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম — রাকসু: ভিপি হলেন শিবিরের মোস্তাকুর, জিএস আম্মার
- 🕘 ১৭ অক্টোবর ২০২৫, ০৭:২৯ এএম — রাকসু নির্বাচনে ভূমিধস জয়ের পথে শিবির
- 🕘 ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৪০ এএম — রাকসু নির্বাচন: অপেক্ষা চূড়ান্ত ফলাফলের, জয়ের পথে যারা
- 🕘 ১৭ অক্টোবর ২০২৫, ০৪:১৩ এএম — শাখ মখদুম হলেও ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএস পদে আম্মার