পরীক্ষায় মেয়েরা শীর্ষে, ছেলেদের মধ্যে অর্ধেক ফেল

image 373

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে আছে। ছেলেদের পাসের হার ৫৪.৬০ শতাংশ, আর মেয়েদের পাসের হার ৬২.৯৭ শতাংশ। অর্থাৎ প্রতি দুই ছাত্রের মধ্যে একজন ফেল করেছেন।

মধ্যবর্তী ফলাফলের তথ্য বুধবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর মোট ১২,৩৫,৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৬,১১,৪৪৬ জন ছাত্রের মধ্যে ৩,৩৩,৮৬৪ জন পাশ করেছেন। অন্যদিকে, ৬,২৪,২১৫ জন ছাত্রীদের মধ্যে ৩,৯৩,৯০৬ জন পাশ করেছেন।