চমক! আলিম পরীক্ষায় ৪২৬৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন

image 366

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৫.৬১ শতাংশ, এবং ৪,২৬৮ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট অথবা এসএমএসের মাধ্যমে ফলাফল জানার সুযোগ পাবেন।

চলতি বছরে দেশের ৯টি সাধারণ ও কারিগরি বোর্ড এবং মাদরাসা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার হয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম