চাকসু নির্বাচনে ভোট পড়ার হার ৬০ শতাংশ

image 357

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে আনুমানিক ৬০ শতাংশ ভোট পড়েছে।

বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি ভোটকেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা খুব শীঘ্রই শুরু হবে।

নির্বাচন আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এবারের নির্বাচন ওএমআর পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে, এজন্য বিশ্ববিদ্যালয়ে ১৪টি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে।

এবারের নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭,৫১৬ জন।