আসল ঘটনা’ ফাঁস, রিপন মিয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর বক্তব্য

image 356

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যাকে সবাই ‘রিপন ভিডিও’ নামে চেনে, সম্প্রতি তার কর্মজীবনের তুঙ্গে জনপ্রিয়তা অর্জন করেছেন। বিজ্ঞাপন, সিনেমার প্রচারণা ও অন্যান্য বিভিন্ন কাজেও তাকে দেখা যাচ্ছে।

গতকাল দেশের একটি বেসরকারি টেলিভিশন রিপন মিয়া সম্পর্কিত একটি সংবাদ প্রকাশ করে, যেখানে তার মায়ের বরাত দিয়ে বলা হয়, রিপন মিয়া তাদের ভরণপোষণ দেন না। বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই পূর্বের বক্তব্য ও বর্তমান অভিযোগ নিয়ে তাকে ট্রল করতে থাকে।

তবে এলাকার মানুষ জানাচ্ছেন নতুন তথ্য। তাদের ভাষ্য অনুযায়ী, রিপন মিয়া মা-বাবাকে ভরণপোষণ দিতে চাইলেও তারা তা নিতে চান না। এছাড়া, অনেক আগেই তার মা-বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এরপর নিজের অর্থ জমিয়ে সামান্য জমি কিনে সেখানে পাকা বাড়ি নির্মাণ করছেন রিপন মিয়া।

রিপন মিয়া নেত্রকোণা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বাসিন্দা। ট্যুডে সি নিউজ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে এলাকাবাসী জানান, তারা রিপন মিয়াকে সৎ এবং ভালো মানুষ হিসেবে চেনে। তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পূর্বে কাজ না করায় তাকে বাড়ি থেকে বের করা হয়। এখন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে উপার্জিত অর্থ দিয়ে জমি কিনে বাড়ি করছেন।

রিপন মিয়ার মা-বাবার অভিযোগ, তিনি তাদের ভরণপোষণ দেন না। তবে এলাকাবাসী বলছেন, রিপন মিয়া কিছু দিতে চাইলেও তার মা-বাবা তা নিতে চান না। রিপন মিয়ার চাচাতো বোন জানান, ছোট থেকেই তাদের মা-বাবা তাকে আশ্রয় দেননি, বাড়ি এলেই দৌড়ানি করতেন। শুধু রিপন নয়, তার তিন ভাইকেও বাড়ি থেকে বের করা হয়েছে।

টেলিভিশনে প্রকাশিত সংবাদে দেখা যায়, রিপন মিয়া তার স্ত্রী ও সন্তানকে অস্বীকার করেছেন। চাচাতো বোনের মতে, এটি হয়তো ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বলা হয়েছে। প্রতিবেশী মরিয়ম জানান, জনপ্রিয় হওয়ার আগে কাজ না করায় তাকে বাড়ি থেকে বের করা হয়েছিল, তবে স্ত্রী-সন্তান অস্বীকার করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তারা।

রিপন মিয়ার বাবা নতুন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিন ছেলে যে যতটুকু পারেন, তাকে আর্থিক সহযোগিতা করেন। এছাড়া তিনি নিজেও উপার্জিত অর্থ দিয়ে সংসার চালান।