
হজযাত্রীদের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ তারিখ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজযাত্রীর নিবন্ধন করা যাবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক পত্রে বলা হয়েছে, ২০২৬ সালের হজে অংশগ্রহণ করতে আগ্রহী ব্যক্তিদের সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে অবশ্যই ভিসা ইস্যুর জন্য পিআইডি নির্ধারণের সময় পাসপোর্ট সিস্টেমে মেয়াদ সংক্রান্ত তথ্য হালনাগাদ করতে হবে। অন্যথায় হজযাত্রীর ভিসা প্রদান করা হবে না।
উল্লেখ্য, সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনের কার্যক্রম ১২ অক্টোবর শেষ হবে।