জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

image 144

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসকে কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎটি সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সঙ্গে ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান।

বৈঠকে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ, রোহিঙ্গা সংকট এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়েছে।

এছাড়া নারীর অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় জাতিসংঘের অব্যাহত সহায়তার প্রত্যাশাও প্রকাশ করা হয়।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমাদ বিন কাসেম (আরমান)।