৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর

image 168

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ১০ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।”

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। বর্তমানে তাঁদের মৌখিক পরীক্ষা চলমান। এ বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জনকে ক্যাডারে এবং ১ হাজার ২২ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

বিভিন্ন ক্যাডারে নিয়োগ সংখ্যা:

  • চিকিৎসা ক্যাডার (সহকারী ও ডেন্টাল সার্জন): ৫৩৯ জন
  • শিক্ষা ক্যাডার: ৪৩৭ জন
  • প্রশাসন ক্যাডার: ২৭৪ জন
  • পুলিশ ক্যাডার: ৮০ জন
  • কাস্টমস ক্যাডার: ৫৪ জন

অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। তাঁদের মধ্যে ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষায় অংশ নেন, উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।