
নিউইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় নতুনভাবে যোগ দিয়েছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে আন্তর্জাতিক সমালোচনার তীব্রতা বেড়ে যাওয়ায় তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
গত সোমবার রাতে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গাজার মাঠপর্যায়ের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে। তিনি আরও বলেন, ইউরোপ ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে এখন একটি আন্দোলন গড়ে উঠছে, যেখানে অংশগ্রহণকারীরা দ্বিরাষ্ট্রীয় সমাধান নীতি এখনও প্রাসঙ্গিক হিসেবে দেখার দাবি করছেন।
লুক্সেমবার্গ সরকার জানিয়েছে, তারা সেই দেশের দলে যোগ দিতে ইচ্ছুক, যারা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিবে।