
যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতেই হয়েছে, ব্যক্তির কারণে নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জির সঙ্গে যুক্ত থাকলেও কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, দেশের চাহিদা অনুযায়ী এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে কিছুটা বেশি দামে গম আমদানি করা হলেও ভোক্তা পর্যায়ে এর কোনো প্রভাব পড়বে না।