সকালে উদ্বোধন সন্ধ্যায় বিকল বিআরটিসি বাস

image 76

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উদ্বোধনের মাত্র ছয় ঘণ্টার মাথায় একটি বিআরটিসি বাস বিকল হয়ে পড়ে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়-পীরগঞ্জ সড়কের বিশমাইল বাজারের কাছাকাছি পৌঁছালে বাসটি হঠাৎ নষ্ট হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, পুরোনো বিআরটিসি বাস ভাড়া নেওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয় চাইলে নতুন বা মানসম্মত বাস ভাড়া নিতে পারত। এতে মাঝপথে বিকল হলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হতো না।

বাসে থাকা মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, “আমরা বাসে ছিলাম। হঠাৎ চাকা নষ্ট হয়ে যায়। পরে কোনোভাবে পীরগঞ্জ পর্যন্ত আনা হয়।”

এর আগে রোববার সকালেই শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন সাতটি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ বিষয়ে জানতে চাইলে পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। খোঁজ নিচ্ছি। এমন হওয়ার কথা নয়।