ডাকসু নির্বাচন স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

image 5

তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর কেন্দ্রীয় কমিটি এবং হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।

হাইকোর্ট আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন

একই সঙ্গে আদালত জানতে চেয়েছেন—ডাকসু নির্বাচনে প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্তকরণ কীভাবে হচ্ছে এবং ভোটের প্রস্তুতি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হচ্ছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির এবং রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল আগামী ৯ সেপ্টেম্বর।