সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে: ডা. তাহের

image 83

জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জন্য আবারও ফ্যাসিবাদ ডেকে আনবে। তাই সংস্কার সম্পন্ন না করে আগামী নির্বাচন হতে দেওয়া হবে না।

সোমবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, “নির্বাচনের আগে অবশ্যই সংস্কার করতে হবে। যারা সংস্কার ছাড়াই নির্বাচন চান, তাদের উদ্দেশ্য ভিন্ন।”

তিনি আরও বলেন, “সংস্কারবিহীন নির্বাচন আওয়ামীবাহিনীর জাহেলিয়াত ফিরিয়ে আনবে। বাংলাদেশের জন্য সর্বোত্তম সমাধান হলো পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা। এতে সন্ত্রাস, ভোট চুরি ও অনিয়ম রোধ করা সম্ভব।”

তিনি দাবি করেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই এবং এটিই একমাত্র কার্যকর সমাধান।