ভারতকে টেক্কা দিতে নতুন ‘আর্মি রকেট ফোর্স’ গঠন করছে পাকিস্তান

image 41

ভারতের সঙ্গে সামরিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা আনতে বিশেষায়িত ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। প্রচলিত যুদ্ধ পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি এর তদারকির দায়িত্বও পালন করবে নতুন এই বাহিনী।

পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, বুধবার (১৩ আগস্ট) রাতে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘোষণা দেন। গত মে মাসে ভারতের সঙ্গে হওয়া সংঘাতের স্মৃতিকে কেন্দ্র করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে শেহবাজ শরীফ বলেন, “এই বাহিনী সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে। চারদিক থেকে শত্রুকে নির্ভুলভাবে আঘাত হানার ক্ষমতা নিয়ে এটি প্রচলিত যুদ্ধনীতিকে আরও শক্তিশালী করবে এবং নতুন এক মাইলফলক স্থাপন করবে।”

যদিও পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য যে ভারত, তা স্পষ্ট। বাহিনীর জন্য সেনাবাহিনীতে একটি পৃথক কমান্ড গঠন করা হবে, যার একমাত্র দায়িত্ব হবে যুদ্ধকালীন সময়ে ক্ষেপণাস্ত্র পরিচালনা ও মোতায়েন।

পাকিস্তানের এই উদ্যোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র একে আখ্যা দিয়েছেন—“নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানি নেতৃত্বের চিরাচরিত ভারতবিরোধী বাগাড়ম্বর।