ভারতে পালিয়ে যাওয়ার সময় দীপু মনির ভাগ্নেসহ ৩ জন আটক

web 1

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ঢাকা দক্ষিণের সাবেক মন্ত্রী দীপু মনির ভাগ্নে ও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজউদ্দিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকালে শ্যামকুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

আটক অপর তিনজন মানবপাচার চক্রের সদস্য বলে জানা গেছে। তাদের মধ্যে একজনের নাম রিয়াজ এবং বাকি দুজন ফয়েজ ও মিরাজ; তিনজনই পেপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রিয়াজউদ্দিন মোটরসাইকেলে ওই গ্রাম পেরিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত এবং তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের আটক করেন।

আটকের পর রিয়াজউদ্দিন অভিযোগ করেন, মানবপাচার চক্রের সদস্যরা তাকে তিন দিন আটকে রেখে তিন লাখ ৬০ হাজার টাকা ও একটি এটিএম কার্ড ছিনিয়ে নিয়েছে।

পরে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম তরু পুলিশকে খবর দেন। মহেশপুর থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, আটককৃতদের মধ্যে একজনের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তার বাবার নাম আবুল হোসেন ব্যাপারী, যিনি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতা। ওই ব্যক্তির বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।