ডিএনএ’র মাধ্যমে শনাক্ত করা হবে মরদেহ, পরিবার চাইলে নিতে পারবেন গ্রামে

july hm

ছাত্র জনতার আন্দোলনে নিহত হয়ে রায়েরবাজার গণকবরে দাফন হওয়া মরদেহগুলোর ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

একই সঙ্গে পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে মরদেহ গ্রামে নিতে পারবেন বলেও জানান তিনি।

শনিবার (২ আগস্ট) রাজধানীর রায়েরবাজার গণকবরস্থান পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বলেন।