
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোষ্টে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান ।

আমিরের বৃহস্পতিবার বিকেলে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে বলা হয়েছে, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে আমিরে জামায়াতের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি আমিরে জামায়াতের আশু রোগমুক্তি কামনা করেছেন। মহান আল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন।
ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে জামায়াত।
নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক