হোম ডিপোর বাইরের দিনমজুরেরা আতঙ্কে, টার্গেটে পরিণত হয়েছে আইসের

shutterstock editorial 15347166aj

গ্রীষ্মকাল দিনে হোম ডিপোর বাইরের দিনমজুরদের জন্য কর্মব্যস্ত সময় হলেও এখন বহু মার্কিন শহরে তাদের আর দেখা যাচ্ছে না। এর পেছনে রয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর অভিযান, যেগুলোর নির্দেশনা এসেছে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা স্টিফেন মিলারের কাছ থেকে। এতে গ্রেপ্তার হয়েছেন অনেক বৈধ ও অবৈধ শ্রমিক।

দিনমজুরদের মতে, তারা এখন হোম ডিপোর বাইরে কাজে যাওয়ার সাহস পাচ্ছেন না, কারণ কখন ICE এসে ধরে নিয়ে যাবে, বলা যাচ্ছে না। হোম ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ICE-এর সঙ্গে সমন্বয়ে নেই, তবে নিরাপত্তা রক্ষা ও আইনি বাধ্যবাধকতা মানার চেষ্টায় থাকে।

গবেষণায় জানা গেছে, হোম ডিপো তার প্রতিষ্ঠার পর থেকেই নির্মাণশিল্পে দিনমজুরদের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ঠিকাদারেরা কম খরচে কাজ করাতে দিনমজুরদের ব্যবহার করেন। তবে এই সম্পর্কের কোনো সুরক্ষা নেই, নেই ন্যূনতম মজুরি বা স্থায়িত্ব।

দিনমজুরদের সমর্থনে নানা কর্মী সংগঠন দাবি তুলেছে হোম ডিপো যেন শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেয়, এবং ওয়ারেন্ট ছাড়া ICE যেন প্রবেশ করতে না পারে। অনেকেই হুমকি দিয়েছেন হোম ডিপো বয়কট করার।

/ইফতেখার হোসাইন, প্রতিবেদক