পারমাণবিক চুক্তিতে বসতে চেয়েছেন ট্রাম্প, রাজি হয়নি ইরান।

WhatsApp Image 2025 07 09 at 19.19.22 1ca88b40

গত ১৩ জুন ২০২৫ ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয় ইরান ইসরাইল যুদ্ধ। দীর্ঘ ১৩ দিন হামলা পালটা হামলার মধ্য দিয়ে চলতে থাকা এই যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিরোধীতা করে ইরানের। এক পর্যায়ে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।

এবার ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশটির ওপর বিভিন্ন সময় আরোপিত নিষেধাজ্ঞা যথাসময়ে তুলে নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট।

popup

মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ডিনারের শুরুতে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

অতীতের মতো আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক এসব স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ইরানকে পুনর্গঠন করতে দেখতে চায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম।

তবে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো অনুরোধ করেনি, যেমনটি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের পররাষ্টমন্ত্রী আব্বাস আরাগচি বলেন গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে যেখানে যুক্তরাষ্ট্রও অংশ নেয়। ইরান পরাজিত হওয়ার পর তারা একটি নতুন পরমাণবিক চুক্তির জন্য সক্রিয়ভাবে আলোচনায় বসতে চাইছে। এইটা সন্দেহ জনক।

তবে আব্বাস আরাগচি বলছেন, উভয় পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা গেলে আলোচনায় বসতে ইরানের কোনো সমস্যা নেই।