পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

 

pm33 69b6b92e1f24f

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১,৮২১ চিকিৎসকের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে তিনি এ আশ্বাস দেন।

এর আগে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকরা বিভিন্ন দাবিতে সেখানে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সচিবালয় ত্যাগের আগে গাড়িতে ওঠার মুহূর্তে তাদের প্রতিনিধি দলের কাছে যান প্রধানমন্ত্রী।

এ সময় চিকিৎসকদের প্রতিনিধি দল সংক্ষেপে তাদের দাবি তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী বিষয়টি পর্যালোচনা করে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।